বিড়াল করোনার নিঃশব্দ বাহক হতে পারে - The News Lion

বিড়াল করোনার নিঃশব্দ বাহক হতে পারে




সেতু নিউজঃ         করোনা নিয়ে এবার গবেষণায় উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য।একদল গবেষক দেখেছেন যে এক বিড়াল থেকে অন্য বিড়ালে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। যদিও এখনও পর্যন্ত বিড়াল থেকে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের কোনও ঘটনা সামনে আসেনি। তবে, গবেষকরা মনে করছেন, ‘ইন্টারমিডিয়েট’ হিসেবে বিড়ালের ভূমিকা থাকা অস্বাভাবিক কিছু নয়।




অর্থাৎ, বিড়াল খুব দ্রুত এই ভাইরাস ছড়াতে পারে। যদিও এই বিষয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে।  নিউ ইংল্যান্ড জার্নাল ও মেডিসিনে ওই গবেষকদের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সব পরিবারে বিড়াল পোষ্য হিসেবে রয়েছে, তাদের সাবধানে থাকতে হবে। ‘ইউনিভার্সিটি অফ উইসকনসিন স্কুল অফ ভেটারনিটি মেডিসিন’-এ অধ্যাপক ইশোশিহিরো কাওয়াওকার নেতৃত্বে হয়েছে এই গবেষণা।




ভাইরাস আক্রান্ত তিন বিড়ালকে এক জায়গায় রাখা হয়। এরপর গবেষকরা সংক্রামিত হয়নি, এমন তিন বিড়ালকে ওই গ্রুপে নিয়ে যায়। এরপর, পাঁচদিনের মধ্যেই দেখা যায় বাকি তিন বিড়াল সংক্রামিত হয়ে পড়েছে। কোনও বিড়ালের মধ্যে অসুস্থতার কোনও লক্ষণ দেখা যায়নি বলেও জানা গিয়েছে।  যেভাবে নিউ ইয়র্কের চিড়িয়াখানায় মানুষের ধেকে বাঘ সংক্রামিত হয়েছে, তাতে এই বিষয়ে চিন্তা ভাবনার দরকার আছে বলেই মনে করছেন গবেষকরা। তাই কেউ করোনা সংক্রামিত হলে তাকে বিড়ালের থেকে দূরে থাকতে বলা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.