রশমির পক্ষে ওজন নিয়ন্ত্রণে রেখে ছিপছিপে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ - The News Lion

রশমির পক্ষে ওজন নিয়ন্ত্রণে রেখে ছিপছিপে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ




সেতু নিউজঃ         রশমি দেসাই বিগ বসের পর থেকে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসছেন। বিগ বসের ঘরে ভালোই কাটিয়েছেন তিনি। সহ-অভিনেতা সিদ্ধার্থ শুক্লা বা প্রেমিক আরহান খানের সঙ্গে সমীকরণে প্রায়ই ওঠাপড়া লেগে থাকত রশমির। কিন্তু শেষ পর্যন্ত বিগ বস এর জার্নি মনে রাখার মতোই বলে মনে করেন অভিনেত্রী নিজে। 




 রশমি জানিয়েছিলেন, বিগ বসের ঘর থেকে তিনি অনেক কিছু শিখেছেন। রিয়ালিটি শো থেকে ছাড় পাওয়ার পরেই একতা কাপুরের ধারাবাহিক নাগিন ৪ এ সুযোগ পেয়েছেন। কিন্তু তার কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় লকডাউন। থমকে যায় সবকিছু। রশমি জানিয়েছেন, তাঁর জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শারীরিক ওজন নিয়ন্ত্রণে রাখা। কেরিয়ারের প্রথম থেকেই এই বিষয়ে বেশ সচেতন থাকতে হয়েছে তাকে। 





কারণ অভিনেত্রীদের সব সময় দর্শকরা স্লিম দেখতে অভ্যস্ত। রশমি জানিয়েছেন তার সহজেই ওজন বেড়ে যায়। তাই তার পক্ষে অভিনেত্রী হিসেবে ওজন নিয়ন্ত্রণে রেখে ছিপছিপে থাকা বেশ বড় চ্যালেঞ্জ।         

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.