করোনায় মৃত্যুর বিচারে চিনকেও ছাপিয়ে গেল ভারত!
দেশে এখন প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে করোনায় মৃত্যুর বিচারে চিনকেও পিছনে ফেলেছে ভারত। ভারতে ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন চিনের প্রায় দ্বিগুন সংখ্যার মানুষ। শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৬ জন।
যারফলে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯ জন। মোট আক্রান্তের মধ্যে ইতিমধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন। মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের। ভারতে চতুর্থ লকডাউনের শেষ সীমায় দাঁড়িয়েও লাগাম দেওয়া যাচ্ছে না করোনা সংক্রমনে। এদিকে ভারতে এখনও পর্যন্ত মহারাষ্ট্র রাজ্যে সবথেকে বেশি সংক্রামিত হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৪৬ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে মোট আক্রান্ত ১৯ হাজার ৩৭২ জন। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ১৬ হাজার ২৮১ জন। এবং গুজরাতে মোট করোনায় আক্রান্ত ১৫ হাজার ৫৬২ জন। এদিকে পশ্চিমবাংলাতেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত নিয়ে উদ্বেগ। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। যার ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪ হাজার ৫৩৬ জন। মোট মৃত ২৯৫ জন। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যটির দমকলমন্ত্রী সুজিত বসু।
গত বৃহস্পতিবার তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। সুজিত বসুই পশ্চিমবঙ্গের প্রথম কোনও মন্ত্রী যার শরীরে করোনা ধরা পড়লো। তবে ইতিবাচক যে তাঁর শরীরে কোরনার উপসর্গ দেখা যায়নি এখনও। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।
Post a Comment