পঙ্গপালের জেরে বিভিন্ন রাজ্যে জারি হাই অ্যলার্ট - The News Lion

পঙ্গপালের জেরে বিভিন্ন রাজ্যে জারি হাই অ্যলার্ট



 করোনা আতংকের মধ্যেই নতুন বিপদ রূপে হাজির পঙ্গপাল। নতুন এই বিপদে মহা চিন্তায় পড়েছেন উত্তর ভারতের চাষীরা। পঙ্গপালের ঝাঁকের আশঙ্কায় বেশ কিছু রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মোট ১২ টি জেলার চারটি জেলাতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই চারটি জেলার মধ্যে রয়েছে কাংরা, উনা, বিলাসপুর এবং সোলান। হিমাচলপ্রদেশের কৃষি বিভাগের আধিকারিক আর কে কুন্ডাল জানান, মরুভূমির পঙ্গপালের একটি বিশাল ঝাঁক হিমাচলপ্রদেশের প্রতিবেশী রাজ্যগুলিতে হানা দিয়ে ফসল ধ্বংস করে দিচ্ছে।




পঙ্গপালের দিকে অবিরাম নজরদারি রাখতে ও জরুরি পরিস্থিতির জন্য মাঠের কর্মীদের এবং কৃষকদের সতর্ক করা হয়েছে। এই মরু পঙ্গপালেরা বাতাসের উপর নির্ভর করে প্রতি ঘন্টায় ১৬ থেকে ১৯ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে উড়ে যায়। এক্ষেত্রে হাওয়ার উপর তাদের গতিবেগ নির্ভর করে। ইতিমধ্যেই রাজস্থানের ৩৩ টি জেলার মধ্যে ১৬ টি জেলা পঙ্গপালের কবলে পড়েছে। ফলে শস্য উতপাদনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



 মধ্যপ্রদেশেও হানা দিয়েছে পঙ্গপাল। পঙ্গপাল তাড়াতে ড্রাম ও থালাবাটি বাজানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে পঙ্গপালের সতর্কবার্তায় উত্তরপ্রদেশের ১০ জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পঙ্গপালের দলকে যদি আটকানো না যায়, তাহলে দেশের শস্য ভান্ডারে টান পড়তে পারে। পঙ্গপালের দল সংখ্যায় প্রচুর হয়ে হামলা করায় এরা কোনও বড়ো শস্য খেতকে কয়েক ঘন্টার মধ্যে ফাঁকা করে দিতে পারে।




এদিকে এবারে পঙ্গপালের হানার আশঙ্কা দেখা দিয়েছে রাজধানী দিল্লিতেও। উত্তরপ্রদেশ থেকে পঙ্গপালের ঝাঁক দিল্লিতে হানা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। দিল্লি সরকার ইতিমধ্যেই, প্রশাসনকে কীটনাশক স্প্রে এবং পতঙ্গনাশক রাসায়নিক ফসল, সবজি উদ্যান ও ফলের বাগানে ছড়ানোর নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে মরুভূমি পঙ্গপালের ঝাঁক রাজস্থানে ঢুকে ফসল ধ্বংস করে দিয়েছে এবং পাঞ্জাব, গুজরাত ও মধ্যপ্রদেশেও একই দশা করেছে। মহারাষ্ট্রের নাগপুরে পঙ্গপালের দল এরমধ্যেই বিপুল পরিমানে কমলালেবুর ক্ষতি করেছে।  বিশেষজ্ঞরা জানিয়েছেন,দেশে চার ধরনের পঙ্গপাল লক্ষ্য করা যায়।




এরা হলো, মরুভূমি পঙ্গপাল, মিগ্রাটরি পঙ্গপাল, বম্বে পঙ্গপাল এবং গাছের পঙ্গপাল। এদের মধ্যে সবথেকে ধ্বংসাত্মক পঙ্গপাল হলো মরুভূমি পঙ্গপাল। এই পঙ্গপালের ঝাঁক দিনে উড়ে বেড়ায় এবং রাতে বিশ্রাম নেয়। এদিকে পঙ্গপাল মারতে এবার জলকামানের ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারজন্য ৮৯ টি দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্প্রে সহ বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।





পঙ্গপালের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষনা করে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দমকলের ৮৯ টি ইঞ্জিন থেকে কীটনাশক স্প্রে করার পাশাপাশি একাধিক বন্দ্যোবস্ত নেওয়া হয়েছে।১২০ টি সার্ভে যান মোতায়েন করা হয়েছে। এই গাড়িগুলি পঙ্গপালের গতিবিধির উপর নজর চালাবে এবং তাদের গতিপথ সম্পর্কে অনুসন্ধান চালাবে। দমকলের গাড়ি ছাড়াও সাধারণ ৪৭ টি গাড়ি থেকেও কীটনাশক স্প্রে করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.