ভারত-চিন সীমান্তে যুদ্ধের আবহে বাড়ছে সেনা মোতায়েনের সংখ্যা - The News Lion

ভারত-চিন সীমান্তে যুদ্ধের আবহে বাড়ছে সেনা মোতায়েনের সংখ্যা




ভারত-চিন সীমান্তে চড়ছে উত্তেজনা। দুই দেশের তরফেই সীমান্ত এলাকায় তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। দুই দেশের তরফেই  সেনা মোতায়েনের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার দেশের তরফে জানানো হয়েছিলো, যে সীমান্ত সমস্যা শান্তিপূর্নভাবে মেটানোর জন্য দুই দেশের মধ্যে কথা হয়েছে। এনিয়ে সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। তবে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই লাদাঘ সীমান্তের চিনের দিকে ১৫ টি ট্যাংক ও সৈন্যের খোঁজ মেলে স্যাটেলাইট চিত্রে।



এমনটাই ভারতের দাবি। বর্তমানে এলএসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে দুই দেশের তরফেই। ভারতের তরফে মনে করা হয়েছিলো, শান্তির বার্তা দেওয়ায় সীমান্ত এলাকায় সেনা কমাবে চিন। তবে জানা গিয়েছে, পূর্ব লাদাঘ সহ গালওয়ান নালা এলাকায় এবং প্যাংগং লেকের উত্তর দিকে অন্তত পাঁচটি এলাকায় আরও সেনা মোতায়েন করেছে চিন। আর এই খবর আসতেই পরিস্থিতি বদলে যায়। জানা যাচ্ছে, আকসাই চিন অঞ্চলেও সেনা বাড়িয়েছে চিন। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সীমান্ত ইস্যুতে বেজিং ও দিল্লি যথেষ্ট ততপর।




 ভারতের সেনাবাহিনীর অত্যন্ত দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি রয়েছে। সমস্ত নিয়ম, প্রোটোকল এবং উভয় দেশের মধ্যে হওয়া চুক্তিকে যথাযথভাবে মেনে চলা হচ্ছে। তবে একইসঙ্গে আওরা ভারতের সার্বভৌমিত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষা করবো। তিনি বলেন, দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে পারস্পরিক যোগাযোগ সাধন করেছে। যাতে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যাগুলিতে শান্তিপূরর সমাধান করা যায়। সীমান্তে শান্তি বজায় রাখতে দায়বদ্ধ ভারত। মূলত, দিন কয়েক আগেই লাদাঘ সীমান্তে ভারত ও চিন সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়।



 চিন নিজেদের এলএসির পাশে (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল) নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজেশনকে দিয়ে এলএসির পাশে নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করলে তাতে বাধা দেয় চিনের সেনারা। যা রুখে দেয় ভারতীয় সেনারাও। তারপর থেকে লাদাঘের তিন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেয়ার মধ্যে। ভারতের দাবি, লাদাঘের কাছে এলএসিতে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দুই সপ্তাহে তারা ১০০ টি টেন্ট (তাঁবু) তৈরি করেছে। যা নিয়ে ইতিমধ্যেই ভারত  চিন দুই দেশের সেনার মধ্যে চড়ছে উত্তেজনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.