ভাইয়ের মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত অক্ষয় - The News Lion

ভাইয়ের মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত অক্ষয়



 সেতু নিউজঃ        টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি' অভিনেতা সচিন কুমারের  প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তার এই অকাল । বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের কাকার ছেলে সচিন  কুমার। ভাইয়ের মৃত্যুর খবরে গভীর ভাবে শোকাহত অক্ষয়। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনা মাত্রই ভেঙে পরেছেন অভিনেতা। 


 বলি থেকে টেলি টাউন এভাবেই একের পর এক মৃত্যু সংবাদ। প্রয়াত হলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কাহানি ঘর ঘর কি' অভিনেতা সচিন কুমার। সূত্র থেকে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন।  তার এই মৃত্যুর খবর প্রথম জানান তার বন্ধু রাকেশ পল।



সচিন কুমারের মৃত্যুতে গভীর ভাবে শোকাগত অক্ষয় জানিয়েছেন, সচীন অক্ষয়ের খুবই কাছের ছিলেন।খবরটি শুনে প্রথমে ভীষণই হতবাক হয়ে গেছিলেন তিনি। খবর পাওয়ার এক ঘন্টার মধ্যেই তিনি মাকে নিয়ে কাকার বাড়ি পৌঁছে গিয়েছিলেন। গত ১৩ মে জন্মদিন ছিল সচীনের। জন্মদিনের ২ দিনের মাথাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেতা। মাত্র ৪২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা।



 সচিনের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত তার বন্ধু রাকেশ পল এবং অন্যতম সহ অভিনেতা চেতন হংসরাজ। রাকেশ জানিয়েছেন,  তিনি ঘুমতে গিয়েছিলেন। আর সেই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতার। ঘুম আর ভাঙল না সচিনের। প্রিয়জনদের ছেড়ে ঘুমের মধ্যেই অকালে চলে গেলেন অভিনেতা।  একসঙ্গেই কেরিয়ার শুরু করেছিলেন রাকেশ ও সচীন। কিন্তু দীর্ঘ ৫ বছর ধরে দেখা হয়নি সচীনের সঙ্গে। যখনই প্ল্যান করতাম কোনও না কোনও কারণে তা ভেস্তে যেত বলে জানিয়েছেন রাকেশ।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.