৬৫ বছর বয়সী সাংসদের করোনা জয়

ঢাকা প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার। এ ভাইরাসের আক্রান্ত হওয়ার পর সরকারি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন জাতীয় সংসদের সাবেক এই হুইপ । ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে অবস্থিত সাংসদদের জন্য বরাদ্দকৃত নিজ ফ্ল্যাটেই ছিলেন শহীদুজ্জামান।
আজ শনিবার সকালে নমুনা পরীক্ষা করার পর ফল নেগেটিভ আসে বলে শহীদুজ্জামান নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আবার পরীক্ষা করার পর নেগেটিভ এসেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’
সূত্রে জানা যায়, সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক ছাড়াও হলিফ্যামিলি হাসপাতালের এক চিকিৎসকের অধীনে বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন সাংসদ শহীদুজ্জামান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসেও আক্রান্ত। বয়স্ক মানুষ ও অন্যান্য রোগে আক্রান্তদের করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি তুলনামূলক বেশি।
জানা যায়, ২৮ এপ্রিল নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন শহীদুজ্জামান সরকার। এরপর তার শরীরে জ্বর দেখা দেয়। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তার নমুনা পরীক্ষা করার পর করোনার ফল পজিটিভ আসে।
Post a Comment