অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া শাহরুখের পরিবারে - The News Lion

অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া শাহরুখের পরিবারে



সেতু নিউজঃ        অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া শাহরুখের পরিবারে। শাহরুখ খানের অত্যন্ত বিশ্বাসী একজন কর্মচারী ছিলেন অভিজিৎ।  রেড চিলিসের প্রত্যেক কর্মচারীকে নিজের পরিবারের সদস্যের মত দেখতে তুমি। মৃত্যুর কারণ এখনও অবশ্য জানা যায়নি। তবে চল্লিষোর্ধ্ব কর্মচারীর অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কিং খান।




রেড চিলিস এন্টারটেনমেন্টের ট্যুইটার পেজ থেকে অভিজিতের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করা হয়েছে। সেই পোস্ট শেয়ার করে শাহরুখ জানান, তিনি তাঁর অত্যন্ত বিশ্বাসী এখজন সাথীকে হারালেন।  রেড চিলিস এন্টারটেনমেন্ট যখন প্রথম প্রথম বিনোদনের জগতে পা রাখে সেই সময় অভিজিৎ কাজ শুরু করেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে।




শাহরুখের কেবল বিশ্বাসী একজন কর্মচারী নন পরিবারের সদস্যের মতও ছিলেন অভিজিৎ। প্রথম সকল ছবির সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ। তাঁকে হারানো মানে রেড চিলিসের পরিবারের অতি কাছের এবং প্রিয় মানুষকে হারানো। শাহরুখ ট্যুইটারে লিখেছেন, "আমরা একসঙ্গে বিনোদনের জগতে ড্রিমস আনলিমিটেডের হাত ধরে ছবি তৈরি করা শুরু করেছিলাম। অভিজিৎ আমার সবচেয়ে বিশ্বাসী এবং শক্তিশালী একজন বন্ধু ছিলেন। আমরা খারাপ ভাল সব একসঙ্গে দেখেছি। তবে আমাদের টিমের পরিশ্রমের জন্য আজ আমরা এতদূর এগিয়েছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.