ঢাকায় প্লাজমা থেরাপির জন্য ক্লিনিক্যাল টেস্টের প্রক্রিয়া শুরু - The News Lion

ঢাকায় প্লাজমা থেরাপির জন্য ক্লিনিক্যাল টেস্টের প্রক্রিয়া শুরু




ঢাকা প্রতিনিধিঃ     করোনাভাইরাসে আক্রন্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ঠিকঠাক কার্যকর হলে উন্নত দেশগুলোর মতো দেশেও করোনা রোগীদের চিকিৎসায় এটি হবে নতুন দিগন্ত। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসগণ।





আর এই ভাবনা থেকেই প্লাজমা থেরাপির জন্য ক্লিনিক্যাল টেস্টের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ শনিবার থেকে শুরু হচ্ছে এ প্রক্রিয়া। ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনা জয়ী ব্যক্তিদের কাছ থেকে এ প্লাজমা সংগ্রহ করা হবে।




হাসপাতালের প্লাজমা থেরাপি সাব-কমিটির প্রধান প্রফেসর এম এ খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার দু থেকে তিনজনের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হবে। পরে পরীক্ষা করে দেখা হবে কতটুকু এন্টিবডি আছে। এরপর করোনা রোগীদের প্লাজমা থেরাপি চিকিৎসা শুরু করা হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.