করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালানোর চেষ্টা করলেই গুলি! - The News Lion

করোনাভাইরাসে আক্রান্ত রোগী পালানোর চেষ্টা করলেই গুলি!




সেতু নিউজঃ     করোনাভাইরাসে আক্রান্ত রোগী আইসোলেশন সেন্টার বা হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলেই তাকে গুলি করে হত্যা করে ফেলতে হবে। এমনই অনুমতি দিয়েছে নেপালের একটি জেলার স্থানীয় সরকার।

এ তথ্য জানা গেছে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিমালয়ানের এক প্রতিবেদনে।




শুক্রবার পত্রিকাটি এক প্রতিবেদনে জানায়, নেপালের পারসা জেলা ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার আইসোলেশন ওয়ার্ড থেকে কোনো করোনা পজেটিভ রোগী পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করতে নিরাপত্তাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।




পারসা জেলার প্রধান কর্মকর্তা বিষ্ণু কুমার কারকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বৃহস্পতিবার সন্ধ্যায় এ নির্দেশনা দেন। এ জন্য আইসোলেশন ওয়ার্ডে আরও নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেন তিনি।

সম্প্রতি জেলার নারায়ণি নামের একটি হাসপাতাল থেকে দুজন করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনার জেরে বিষ্ণু কুমার কারকি এমন নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছে দ্য হিমালয়ান।




পারসা জেলা প্রধান এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ বিষয়টিকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন বলে মত দিচ্ছেন।

নিরাপত্তা বাহিনীকে এমন অনুমতি দেয়াকে বিপজ্জনক উল্লেখ করেছে দেশটির মানবাধিকার কর্মীরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তালিকায় নেপালের অবস্থান একেবারের নিচের সারিতে। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ২৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা শূন্যের কোঠায়। ইতিমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩৬ জন। ২৩১ জন চিকিৎসা নিচ্ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.