সাকিবের ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়দের ঈদ উপহার
ঢাকা প্রতিনিধি: ক্রিকেটার সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে তার জন্ম জেলা মাগুরার শহরতলীর শতাধিক অস্বচ্ছল, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের কেশবমোড় এলাকার সাহা পাড়ায় সাকিবের বাস ভবন প্রাঙ্গনে এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি।
সাকিবের বাবা জানান, করোনা পরিস্থিতিতে সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাগুরায় প্রতিবন্ধী, ভিক্ষুক ও অস্বচ্ছলদের মাঝে খাদ্য বিতরণ করা রয়েছে। আমরা শুধু পৌরসভা নয় ইউনিয়ন পর্যায়েও খাদ্য সামগ্রী বিতরণ করছি। শহরতলীর শতাধিক মানুষকে আজ শনিবারএই নগদ অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হলো। আগামীতে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা চাই করোনাকালে অসহায় মানুষের পাশে থাকবে সাকিব আল হাসান ফাউন্ডেশন।
Post a Comment