লকডাউনে জন্ম নিল দুই মাথার কচ্ছপ
সেতু নিউজঃ লকডাউনের মধ্যে আমেরিকার ভার্জিনায়ায় ভার্জিনিয়া লিভিং মিউজিয়মে জন্ম নিয়েছে একটি দু’মাথার কচ্ছপ । করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার অবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে শোচনীয় । তবে প্রকৃতি কখনও নিজের সৃষ্টিতে থেমে থাকে না । মৃত্যুর এমন ভয়ঙ্কর পরিণতির মধ্যেও নিজের খেয়ালে নতুন প্রাণের জন্ম দিচ্ছে প্রকৃতি মা ।
ভার্জিনিয়ার যাদুঘরে জন্মানো দুই মাথার কচ্ছপের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি এক ধরনের জেনেটিক ডিসওর্ডার । যাকে বলে পলিসেফালি । ভার্জিনিয়া লিভিং মিউজিয়মের তরফে জানানো হয়েছে, এই ধরনের ডিসঅর্ডার স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে খুব একটা দেখা যায় না ।
তবে কচ্ছপ ও অন্যান্য সরীসৃপের মধ্যে এটি বিরল হলেও দেখা যায়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দু’মাথা হওয়ার কারণে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বহু অসুবিধার সম্মুখীন হতে হবে কচ্ছপটিকে ।এই ধরনের কচ্ছপের কখনও দুই মাথা পাশাপাশি দেখা যায়। কখনও আবার একটি দেহের সামনে, একটি দেহের পিছনে থাকে।
Post a Comment