তুই আমার রাস্তা আটকাস! এত সাহস, এই বলে জ্যান্ত সাপ চিবিয়ে যুবক
মদের নেশায় তাঁর পা টমলম। নিজের পায়ে ভাল করে দাঁড়াতে পারছিলেন না। দিনে—দুপুরে রাস্তায় একটি সাপের সঙ্গে মদ্যপ যুবকের কথোপকথন শুনে প্রথমে লোকজন হাসছিল। মজার বিষয়। এই লকডাউনের একঘেয়ে জীবনে একটু হাসির খোরাক পাওয়া গিয়েছে! কিন্তু হাসি বেশিক্ষণ টিকল না। বরম বিস্ময় ছড়াল মুহূর্তে। সবার সামনে সেই মদ্যপ যুবক হাতে তুলে নিল একটি সাপ। তার পর একটুও হিমশিম না খেয়েই দাঁত দিয়ে চিবিয়ে সেটিকে টুকরো করে ফেলল।
ঘটনাটি কর্নাটকের কোলারের। যুবকের সেই কাণ্ড অনেকেই মোবাইলবন্দি করেছিল। সাপটিকে কামড়ে টুকরো টুকরো করে চিবোতে থাকে সেই যুবক। তার সঙ্গে মৃত সাপের উদ্দেশে চলে হুঙ্কার। তুই আমার রাস্তা আটকাস! এত সাহস তোর! দেখ এবার তোর কী করি!
এই বলতে বলতে জ্যান্ত সাপ চিবিয়ে ফেলে সে। আশেপাশে লোকজন প্রথমে পুরো কাণ্ডকারখানা দেখে মজা নিচ্ছিলেন। কিন্তু যুবকের পাশবিকতা দেখে তাঁরা রীতিমতো ভয় পেয়ে যান। মদের নেশায় কেউ এতটা ভয়ানক কাণ্ড ঘটাতে পারে! ভেবেই কূল পাচ্ছিলেন না অনেকে।
Post a Comment