মহামারী বিরোধী লড়াইয়ে ভারত সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছে, স্বাস্থ্যমন্ত্রী
ডিএনএ বাংলা ডেস্কঃ দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার ও মৃত্যু হয়েছে ২১০৯ জনের। তারই মাঝে সুখবর, শেষ ২৪ ঘন্টায় দেশের ১০ রাজ্য সহ কেন্দ্রশাসিত এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা একেবারে শূন্য। একই সঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর পরিমাণও বেড়েছে ৩০ শতাংশের বেশি। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, মহামারী বিরোধী লড়াইয়ে ভারত সাফল্যের পথে দ্রুত এগিয়ে চলেছে।
এনডিটিভি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘন্টায় ১৫১১ জন করোনা রোগী শ্বাস প্রশ্বাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন, যা কিনা এখন পর্যন্ত একদিনের হিসেবে রেকর্ড। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য বলছে, শেষ ২৪ ঘন্টায় ১২৮ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছেন ৩২৭৭ জন। ১১ জন বিদেশিকে ধরে এই হিসেব করা হচ্ছে। দেশে এখন পর্যন্ত সুস্থব হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৯ হাজার ৩৫৭ জন। স্বাস্থ্যমন্ত্রী বর্ধন বলেছেন, দিল্লি, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে।
পাশাপাশি তিনি জানান, লক্ষণীয় আনন্দদায়ক বিষয় হল শেষ ২৪ ঘন্টায় ১০ রাজ্য সহ কেন্দ্রশাসিত এলাকায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এর মধ্যে রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, দাদরা এবং নগর হাভেলি, গোয়া, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মণিপুর, ওড়িশা, মিজোরাম এবং পুডুচেরি। এছাড়া মন্ত্রী জানিয়েছেন, দমন ও দিউ, সিকিম, নাগাল্যান্ড এবং লাক্ষাদ্বীপে একজন পর্যন্ত মাত্র একটি করে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। অন্যদিকে প্রায় দেড় মাস বাদে মঙ্গলবার থেকে ট্রেন চালাবে রেল। ১২ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
Post a Comment