৭২ ঘণ্টার মধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস - The News Lion

৭২ ঘণ্টার মধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস




সেতু নিউজঃ       দেশের সবপ্রান্তেই বৃষ্টি হবে, কোথাও থাকবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি, এমনটাই জানিয়েছে ইণ্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট।  আগামী সপ্তাহে গোটা উত্তর ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দুটি পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতিতে পাহাড় থেকে সমতল সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমন পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।




 আইএমডির জাতীয় আবহাওয়া পূর্বাভাস দফতর জানিয়েছে, প্রথমে বিক্ষিপ্তবভাবে বৃষ্টি হলেও পরে তা বিস্তারিত হবে বলেই জানা গিয়েছে। শুধু বৃষ্টি না, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আম্ফান দূর্বল হলেও এখনো সক্রিয় জোড়া ঘূর্ণাবর্ত। যার জেরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণবঙ্গ সর্বত্রই হতে পারে বৃষ্টি।পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে।




 কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।  সকাল থেকে মেঘ মুক্ত উজ্জ্বল আকাশের উপস্থিতি লক্ষ্য করা গেলেও, ৭২ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.