সুজিতের শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে
করোনায় আক্রান্ত সুজিত বসু। শনিবার ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। আশা ভোঁসলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় সুজিত বসুর।
শ্রীভূমির পুজো, যেটা সুজিত বসুর পুজো নামেই পরিচিত, সেখানেও আশা ভোঁসলে এসেছেন। তাই সুজিতের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই নিজেকে ঠিক রাখতে পারেনি শিল্পী।
জানা গিয়েছে, আশা ভোঁসলে ফোন করে সুজিতকে বলেছেন, “তোমার জন্য আমার চিন্তা হচ্ছে।” ফোন পেতেই আবেগে ভাসেন মন্ত্রী। শুধু আশা ভোঁসলে নন, গায়ক অভিজিতও খবর নেন তাঁর। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাই ও ফোন করেছেন দমকল মন্ত্রীকে।
Post a Comment