সাত সকালে রাজ্যে ঝড় বৃষ্টি শুরু - The News Lion

সাত সকালে রাজ্যে ঝড় বৃষ্টি শুরু



সাত সকালে আকাশ কালো করে রাজ্যে শুরু ঝড় বৃষ্টি। হাওড়া , হুগলি, বর্ধমান, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় এই ৬ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে নদীয়া ও মুর্শিদাবাদেও। কিছুক্ষনের মধ্যেই ওই সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়। রয়েছে পারে ঝড়ো হাওয়াও। পরে এই গতিবেগ বেড়ে হতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা।



আবহাওয়া দফতরের আগেই জানিয়েছিল আগামী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা,হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান,, পূ্র্ব-পশ্চিম মেদিনীপুরে, নদীয়া জেলায়। কলকাতাও পেতে পারে অল্পবিস্তর বৃষ্টি। সেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।





 মূলত কাল দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। সন্ধ্যা উত্তর কলকাতায় খানিক বৃষ্টি হয়।  আজ রবিবারও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতার তাপমাত্রা বাড়ছে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.