মন কি বাত-এ দেশবাসীকে নিজের বক্তব্য জানাবেন মোদী - The News Lion

মন কি বাত-এ দেশবাসীকে নিজের বক্তব্য জানাবেন মোদী





শনিবার দেশ আনলক করার দিকে একধাপ এগোনোর কথা জানিয়েছে কেন্দ্র। রবিবারেই ‘মন কি বাত’ এ দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল ১১ টায় তার রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ দেশবাসীকে নিজের বক্তব্য জানাবেন মোদী।  মনে করা হচ্ছে লকডাউন ৫.০-র নিয়ম কানুন ও শিথিলতা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।  সূত্রের খবর বলছে এই দফায় দেশের ১১টি শহরের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র।




যে শহরগুলিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি, সেই এলাকাগুলিতে বিশেষ কড়াকড়ি রাখা হবে বলে জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা,পুনে, থানে, ইন্দোর, চেন্নাই, আহমেদাবাদ, জয়পুর ও সুরাট।





এই শহরগুলির ওপর নজর রাখা হবে বলে খবর।  এর আগে শেষ মন কি বাত হয়েছিল ২৬ এপ্রিল। সেখানে করোনা ভাইরাস ঠেকাতে কি কি নিয়ম পালন করা উচিত তার ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তবে এবার হয়ত পঞ্চম দফার লকডাউনে শিথিলতা কীভাবে আনা হচ্ছে, তার ওপর আলোকপাত করবেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.