কিভাবে বানাবেন সুজির উপমা - The News Lion

কিভাবে বানাবেন সুজির উপমা



উপকরণঃ
 ৫-৬ জনের জন্য
১ প্যাকেট সুজি
৯-১০টি কারিপাতা
২টি পেয়াজ কুচি
৩-৪ টি লঙ্কা কুচি
১ টেবিল চামচ ভেজানো ছোলার ডাল
১ টেবিল চামচ ভেজানো কাঁচা বাদাম
১ টি ছোট ক্যাপসিকাম কুচি
১ টি গাজর কুচি
১ টি টমেটো কুচি
১ চা চামচ গোটা সরষে
২ টি গোটা শুকনো লঙ্কা
১ টেবিল চামচ নারকেল কুচি
৭-৮ টেবিল চামচ সাদা তেল
নুন ও চিনি স্বাদ অনুসারে



প্রণালিঃ 
প্রথমে কড়াই গরম করে সুজি টাকে শুকনো খোলায় ভাল করে ভেজে নিতে হবে। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তাতে কারিপাতা,সরষে ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে ভেজানো ছোলার ডাল ও কাচা বাদাম ও নারকেল কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর একে একে পেঁয়াজ কুচি,গাজরকুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো ও লঙ্কা কুচি দিয়ে ভাল করে ভেজে নিয়ে নুন,চিনি দিতে হবে।




ভাজা হলে তাতে ভেজে রাখা সুজি দিয়ে আবারো খানিকটা নাড়াচাড়া করে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। কম আচে ৫ মিনিট রান্না করতে হবে।জল শুকনো করে সুজিটা ঝরঝরে হয়ে গেলে শুকনো করে নাবিয়ে নিতে হবে।সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশনকরুন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.