ভাঙ্গড়ে বোমাবাজি, আহত ৭
ভাঙ্গড়ে বোমাবাজি, আহত ৭। ঘটনাটি শনিবার রাতে ঘোটকপুকুর গোবিন্দপুরে্র। সূত্রের খবর , এলাকা দখলকে কেন্দ্র করে যুব বনাম মূল তৃণমূলের লড়াইয়ে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের বোমাবাজিতে গুরুতর আহত ভাঙ্গড় ১এ ব্লকের যুব তৃণমূল সভাপতি বাদল মোল্লা সহ ৬ জন। আহত তৃণমূল নেতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে বাইপাসের একটি হাসপাতালে ট্রান্সফার করা হয়।
অভিযোগ, তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তৃণমূলের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে। অভিযোগ, ভাঙড় ১ ব্লকের নেতা কাইজার আহমেদ বনাম জেলা যুব সভাপতি শওকত মোল্লার অনুগামীদের মধ্যে এ দিন ঝামেলা বাধে। যুব নেতা বাদলের নেতৃত্বে মরিয়া গোবিন্দপুরে মিছিল করে ত্রাণ বিতরণ চলছিল।
মিছিল করে এলাকায় ফেরার সময় একটি দোকানের ছাদ থেকে বাদলকে লক্ষ করে কয়েকটি বোমা ছোড়া হয়।যদিও শাসক দল গোষ্ঠী দ্বন্দ্বের কথা অস্বীকার করেছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Post a Comment