রবিবার সকাল সকাল ৯টা নাগাদ দিল্লির সদর বাজারের সেনা ক্যান্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়াতে ঢেকে যায় এলাকা। দিল্লি ক্যান্টনমেন্টের এই সেনা ক্যান্টিনে কীভাবে আগুন লাগল এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৮টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল সূত্রের খবর।
Post a Comment