১ জুন থেকে চালু হতে চলেছে জলপথ পরিষেবা - The News Lion

১ জুন থেকে চালু হতে চলেছে জলপথ পরিষেবা



দেশজুড়ে টানা লকডাউনের জেরে এতদিন পর্যন্ত বন্ধ ছিল জলপথ পরিষেবা। শেষপর্যন্ত লকডাউনের ৭১দিনের মাথায় আগামীকাল পয়লা জুন থেকে নতুন করে চালু হচ্ছে জলপথ পরিষেবা।



জানা গেছে প্রতি এক ঘন্টা অন্তর এই পরিষেবা দেওয়া হবে। চল্লিশ শতাংশ যাত্রী নিয়েই এখন পরিষেবা চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই জনপথ পরিষেবা দেওয়া হবে।




জলপথ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরে ডিউটি করতে হবে এবং পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আপাতত নিরাপত্তার কারণে অল্প সংখ্যক যাত্রী নিয়েই ৯টি রুটে এখন পরিষেবা চালু হচ্ছে।




ছোট লঞ্চগুলিকেই প্রথমে এই পরিষেবার কাজে ব্যবহার করা হবে। দীর্ঘদিন লকডাউনের কারণে জলপথ পরিষেবা এতদিন বন্ধ ছিল। সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.