একদিনে ভারতে রেকর্ড সৃষ্টি করে করোনা আক্রান্ত ৮,৩৮০ জন, মৃত ১৯৩ জন
আগামী ১ জুন থেকে ভারতে একটু একটু করে উঠে যাবে লকডাউন। কিন্ত মে মাসের শেষ দিনেও করোনা সংক্রমণ কমার লক্ষণ নেই
ভারতে।
গত ২৪ ঘন্টায়
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৮,৩৮০ জন। যার ফলে ভারতে মোট করোনা
আক্রান্তের সংখ্যা হলো ১ লক্ষ ৮২ হাজার। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে
মারা গিয়েছেন ১৯৩ জন। ফলে দেশে মোট করোনায় মৃত ৫০০০।
এই প্রথমবারের
মতো ভারতে একদিনের রেকর্ডে ৮ হাজারের গন্ডি পার করলো করোনা আক্রান্তরা। বর্তমানে
সারা বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে সবথেকে বেশি সংক্রমণের তালিকার নবম
স্থানে রয়েছে ভারত। গত তিনদিনে হু হু করে দেশটিতে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
ভারতে গত এক সপ্তাহে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার মানুষ।
এদিকে করোনা
সংক্রমণকে নাগালে আনতে আগামী ৩০ জুন অবধি নতুন করে লকডাউনের ঘোষনা করেছে দেশটির
কেন্দ্রীয় সরকার। তবে ৮ জুনের পর থেকে শপিং মল, রেস্তোরা খোলার ক্ষেত্রে ছাড় ঘোষনা
করা হয়েছে। পাশাপাশি কন্টেইনমেন্ট জোন বা সিল করা এলাকায় কোনও মল বা রেস্তোরা খোলা
যাবে না বলে জানানো হয়েছে।

Post a Comment