ফের মদ্যপান নিয়ে প্রতিবাদে সরব প্রমীলা বাহিনী - The News Lion

ফের মদ্যপান নিয়ে প্রতিবাদে সরব প্রমীলা বাহিনী




সম্প্রতি লকডাউনের অধ্যেও  কেন্দ্র ও রাজ্য সরকার দু’তরফেই সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান খোলার নির্দেশ জারি করেছে। আর এরপরেই বিভিন্ন এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা। ইতিমধ্যে মদের দোকান খোলার বিরুদ্ধে পথে নেমেছে এসইউসিআই। বিভিন্ন জেলায় এই সংগঠনের তরফ থেকে মদের দোকান খোলার প্রতিবাদ জানানো হচ্ছে।  তাঁদের দাবি, মানুষের রোজগার, খাদ্য সুনিশ্চিত করার পরিবর্তে মদের দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে।





 এরফলে যে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ দানা বাঁধছে তার একাধিক নিদর্শন উঠে আসছে বিভিন্ন এলাকা থেকে। একই ভাবে সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামেও মদের দোকান খোলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার প্রমীলা বাহিনী।  মহিলাদের দাবি, মদের দোকান খোলার জেরে পরিবারে অশান্তি চরমে উঠেছে। তাই এদিন সকাল থেকেই লাঠিসোটা নিয়ে মহিলাদের বাহিনী অমৃতবেড়িয়ার একমাত্র সরকারি মদের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।   




 খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, প্রত্যন্ত গ্রামের মধ্যে এই এলাকায় মদের দোকান খোলাকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার প্রতিবাদ হয়েছে। এই মদের দোকান পাকাপাকি ভাবে তুলে দেওয়ার জন্য ফের এদিনও সরব হন এলাকার সমস্ত প্রমীলা বাহিনীকে। যদিও মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.