ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২০০ ঝুপড়ি পুড়ে ছাই - The News Lion

ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২০০ ঝুপড়ি পুড়ে ছাই



সেতু নিউজঃ   করোনা আতঙ্কের মাঝেই সোমবার রাতে দিল্লির তুঘলকাবাদে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রায় ১২০০ ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। রাত একটা নাগাদ আগুন লাগে বলে জানিয়েছেন দক্ষিণ পূর্ব দিল্লির ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা। তিনি জানান, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।




 তবে ক্ষতি এড়ানো যায়নি। প্রায় ১২০০ ঝুপড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২.১৫ নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা। তখনই ঘটনাস্থলে ছোটে ৩০টি ইঞ্জিন।




 দমকলের দক্ষিণ দিল্লি জোনের ডেপুটি চিফ ফায়ার অফিসার এস এস তুলি জানান ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও জানতে পারেনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.