চলে গেলেন ভারতকে তিনবার সোনা এনে দেওয়া বিখ্যাত হকি খেলোয়াড়
চলে গেলেন তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া বিখ্যাত হকি খেলোয়াড় বলবীর সিং। কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্য কালে তাঁর বয়স ছিল ৯৫। ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ৮ মে বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে।
সেখানকার ডিরেক্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ বলবীরের মৃত্যু হয়েছে। পরিবার বলতে তাঁর আছেন মেয়ে সুশবীর ও তিন ছেলে কানওয়ালবীর, করণবীর ও গুরবীর। প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যায়। ১৮ তারিখ থেকে সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন তিনি।
Post a Comment