করোনাভাইরাস, বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১২৭৩ জন শনাক্ত, মৃত ১৪ - The News Lion

করোনাভাইরাস, বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১২৭৩ জন শনাক্ত, মৃত ১৪




ঢাকা প্রতিনিধি:       বাংলাদেশে ক্রমেই বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন।

আজ রবিবার (১৭ মে) দুপুর আড়াইটায় ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।




তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২টি ল্যাব থেকে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১১৪টি। এই সংগৃহিত নমুনা থেকে শনাক্ত রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৮ জনে। সুস্থ হয়েছে ২৫৬ জন।’




এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৩০ জন, মৃত্যু হয় ১৬ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ১ হাজার ২০২ জন, মারা যায় ১৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.