মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত - The News Lion

মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত




ঢাকা প্রতিনিধিঃ      মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে— তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।

পৃথবীতে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তখন আমাদের সমাজের কিছু মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক তখনি প্রয়োজন তাদের সহযোগিতার।




সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে মহামারী  করোনাভাইরাস। এর ভয়াবহতায় বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঠিক এই মুহূর্তে  আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন ঢাকার একদল তরুণ। তারা রাতের অন্ধকারে ঢাকা শহরের রাস্তায় ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় মানুষদের খাবার বিলিয়ে দিচ্ছেন। এ যেনো মানবতার এক অনন্য দৃষ্টান্ত।




সারাদেশে যখন ত্রাণের জন্য হাহাকার। জনপ্রতিনিধিদের নানা রকম কেলেঙ্কারির খবর আসছে মিডিয়ায়। সেসময় শুধু সরকারি ত্রাণের অপেক্ষায় বসে না থেকে ব্যক্তিগত প্রচেষ্টায় নিঃস্বার্থভাবে মানুষের কাছে খাবার পৌছে দিচ্ছেন এসব তরুণেরা। তাদের লক্ষ্য একটাই কোনো মানুষই যেনো অভূক্ত না থাকে।




একজন মানুষ, মানুষের জন্যই। বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে—এমনটিই তো হওয়া উচিত।

মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়-পীড়িতদের জন্য কিছু করা দরকার। আমাদের সবারই সুযোগ রয়েছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে গড়ে তোলার। আমরা যেনো সবাইই এভাবে মানুষের পাশে দাঁড়াই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.