ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড সব, হাঁটু জলে ঈদের নামাজ আদায় - The News Lion

ঘূর্ণিঝড় আম্ফানে লন্ডভন্ড সব, হাঁটু জলে ঈদের নামাজ আদায়




ঢাকা প্রতিনিধিঃ   সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে বাঁধ ভেঙে গেছে। ভেঙে গেছে ঘর। ঘরে জল ঢুকে গেছে। থাকার কোনো জায়গা নেই মানুষের। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাংলাদেশের খুলনার উপকূলীয় উপজেলা কয়রা। এবার ঈদের আনন্দ নেই কয়রাবাসীর মাঝে। হাঁটু জলে  দাঁড়িয়ে পড়তে হয়েছে ঈদের নামাজ।





ঘূর্ণিঝড় আইলায় বছরের পর বছর যখন ডুবে ছিল প্রায় গোটা এলাকা, তখনও ঈদের নামাজ পড়তে হয়েছে নৌকায় অথবা বাঁশের ঝাঁপির ওপরে।

গত ২০ মে রাতে ঘূর্ণিঝড় আম্ফানের ভয়াল থাবায় খুলনার উপকূলীয় কয়রা উপজেলা ছিন্নভিন্ন। ২৩টি বাঁধ ভেঙে সমুদ্রময় চারটি ইউনিয়ন।



লোনা জল থেকে রক্ষা পেতে প্রতিদিন স্বেচ্ছাশ্রমে কাজ করছে হাজার হাজার মানুষ। প্রতিদিনের মতো সোমবার ঈদের দিনও সদর ইউনিয়ের ২ নং কয়রা গ্রামের ক্লোজারে কোদাল হাতে বাঁধ মেরামতে হাজারও মানুষ অংশ নেন। কাজের মধ্যেই তাদের হাঁটু জলে ঈদের নামাজ পড়তে দেখা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.