পরিজনের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী তাপসী - The News Lion

পরিজনের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী তাপসী



লকডাউনের মধ্যেই পরিজনের মৃত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী তাপসী পান্নু।  চলে গেলেন তাঁর ঠাকুমা। যাঁকে ‘বিজি’ বলতেন তাপসী। আর এই বিজি ছিলেন তাঁর খুবই কাছের মানুষ। তবে কীভাবে মারা গেলেন, আর কবেই বা মারা গেলেন তাপসীর আদরের বিজি, সে ব্যাপারে ভক্তদের বিস্তারিত জানাননি অভিনেত্রী।     




তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। তাপসী এই মুহূর্তে বোনের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন তাই বিজি-র সঙ্গে তাঁর শেষ দেখাও হয়নি।



তাঁর পরিবার বর্তমানে পঞ্জাবে রয়েছে।  শনিবার ইনস্টাগ্রামে সেই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। তাপসী লেখেন, “ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে তুমি। তোমার মৃত়্যুতে যে ফাঁকা জায়গা তৈরি হল তা কোনওদিন পূরণ হবে না। বিজি, ভালবাসি তোমাকে।”  তাপসী পঞ্জাবি। তাই পঞ্জাবি রীতিতে ঠাকুরমার পারলৌকিক কাজকর্মের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী।




তবে কীভাবে মারা গেলেন, আর কবেই বা মারা গেলেন তাপসীর আদরের বিজি, সে ব্যাপারে ভক্তদের বিস্তারিত জানাননি অভিনেত্রী।      তবে শোনা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর ঠাকুমা। তাপসীর সঙ্গে ঠাকুমার সম্পর্ক ছিল বেশ মধুর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.