জেনে নিন এগ চিলি বানানোর রেসিপি - The News Lion

জেনে নিন এগ চিলি বানানোর রেসিপি




উপকরন:

ডিম ৬ টি

পিঁয়াজ বাটা

রসুন বাটা

আদা বাটা

কাঁচা মরিচ

ক্যাপসিকাম

সয়া সস

টমেটো সস

ভিনেগার

তেল

লবণ

লাল মরিচ গুঁড়ো

প্রনালী:

একটি পাত্রে ডিম ভেঙে কাঁটাচামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন এবং তার মধ্যে কাটা পেঁয়াজ এবং আদা ও রসুন বাটা যোগ করুন। এরপর ওই মিশ্রনটির সাথে সয়া সস, টমেটো সস, লবণ এবং লাল মরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মেশিয়ে নিন। এবার ওই মিশ্রনটির একটি বাটিতে মধ্যে ঢালুন এবং এটি ৩ মিনিটের জন্য গ্যাসে রান্না হতে দিন এবং এটি পুরোপুরি সম্পন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি কাঁটাচামচ নিয়ে মিশ্রনটির মধ্যে প্রবেশ করিয়ে দেখুন।




এরপর ছোট ছোট আয়তক্ষেত্রের মতো কেটে নিতে হবে। নন স্টিক প্যানে তেল গরম করুন এবং চৌকো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা এবং রসুনের বাটা দিয়ে দিন এবং এর পরে কাঁচা মরিচ দিন। এরপর মিশ্রনটির মধ্যে সয়া সস, টমেটো সস, ভিনেগার, নুন এবং লাল মরিচ গুঁড়ো দিন। এবার ছোট ছোট করে কেটে রাখা ডিমের টুকরোগুলি মিশ্রনটির মধ্যে যোগ করু্ন এবং এটি ২ মিনিটের জন্য রান্না করুন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.