পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় অভিনেত্রী মেবিনা মিখাইলের - The News Lion

পথ দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় অভিনেত্রী মেবিনা মিখাইলের




পথ দুর্ঘটনায় মৃত্যু হল কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মেবিনা মিখাইলের। মাত্র ২২ বছর বয়সে মৃত্যু হল অভিনেত্রীর। বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। মঙ্গলবার একটি পথ দুর্ঘটনার মধ্যে পড়েন মেবিনা।





দুর্ঘটনাটি ঘটে নাগ মঙ্গলা তালুকের দেবীহল্লিতে।  মেরিনার মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে কন্নড় বিনোদন জগতে। তার পরিবারও শোকস্তব্ধ। জানা যাচ্ছে তিনি সেদিন নিজের বাড়িতে ফিরছিলেন। তখনই নাগ মঙ্গলা তালুকের দিল্লিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রীর। বন্ধুদের সঙ্গে মেদিনা গাড়িতে করে সেদিন ফিরছিলেন।





সেই গাড়ির সঙ্গেই হঠাৎ ধাক্কা লাগে একটি বড় ট্রাক্টরের।    ট্রাকের ধাক্কা সামলাতে না পেরে গাড়িটি উল্টে যায়। আর তাতেই মৃত্যু হয় অভিনেত্রীর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.