জামাই ষষ্টিতে হয়ে যাক ছোলার ডাল-মাংসের যুগলবন্দি - The News Lion

জামাই ষষ্টিতে হয়ে যাক ছোলার ডাল-মাংসের যুগলবন্দি



উপকরণ:

ছোলার ডাল ১০০গ্রাম

মাটন ২০০গ্রাম (টুকরো করা)

পেঁয়াজ ২টি (ভাজা)

রসুনবাটা ১/২ টেবিলচামচ

আদাবাটা ১ টেবিলচামচ

গোটা গরমমশলা (ছোট এলাচ ৪টি,লবঙ্গ ৬টি,দারচিনি ১টা)

কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী

ধনে গুঁড়ো ১ টেবিলচামচ

হলুদ গুঁড়ো ১ টেবিলচামচ

নুন ও চিনি

ঘি এবং সাদা তেল প্রয়োজন মত

লেবুর রস ১ টেবিলচামচ

পুদিনাপাতা ও ধনেপাতাকুচি।




প্রণালী:

ছোলার ডাল ভাল করে ধুয়ে পরিমাণমত জল দিয়ে প্রশারকুকারে ২-৩টি সিটি দিয়ে নামিয়ে নিন। একটি পাত্রে বোনলেস মাটনের সঙ্গে হলুদ,লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেল এবং ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইতে তেল এবং ঘি গরম করে পেঁয়াজকুচি ভেজে নিয়ে তুলে রাখুন।ওই তেলে গোটা গরমমশলা ফোড়ন দিন। নাড়াচাড়া করে মাংস ছেড়ে কষে নিন। স্বাদমতো নুন মেশান। মাংস আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের সঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে প্রেশার কুকারে বসান।





৫-৬টা সিটি দিয়ে নামিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারের ঢাকনা খুলে ডালের কাঁটা দিয়ে ডাল এবং মাংস ভাল করে ঘেঁটে দিন।আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং সামান্য জল মিশিয়ে ডালটা অল্প্আচে ২০-৩০মিনিট ফুটিয়ে নিন। মাঝে মাঝে নাড়তে থাকুন।কাঁচা লঙ্কা চিরে ডালে দিন। উপরে ভাজা পেঁয়াজ, পুদিনাপাতা, ধনেপাতা এবং লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.