শচীনের কাছে ক্ষমা চাইল অজি সংস্থা স্পার্টান
সেতু নিউজঃ শচীনের কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্পার্টান স্পোর্টস। চুক্তিভঙ্গের জন্য সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন শচীন। সংস্থা ক্ষমা চাওয়ার ফলে সেই মামলা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শচীন ।
প্রসঙ্গত ২০১৬ সালে স্পার্টানের সঙ্গে চুক্তি সই করেন শচীন। চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিটা প্রোডাক্টে শচীনের ছবি, নাম ও লোগো ব্যবহার করতে পারত স্পার্টান। তাদের প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে হত শচীনকে। ক্রীড়া সরঞ্জামের বিক্রি বৃদ্ধি পেলেও সেখান থেকে প্রাপ্য রয়্যালটি পাননি শচীন। ফলে শুরু হয় বিতর্ক।
বকেয়া মেটানোর জন্য বলা হয় শচীনের তরফে। কোন কাজ হয়নি। বাধ্য হয়ে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেন শচীন। ২০১৮-র সেপ্টেম্বরে চুক্তি শেষ করার পরেও শচীনের নাম ও ছবি ব্যবহার করতে থাকে স্পার্টান। তান সিডনির এক আদালতে স্পার্টানের বিরুদ্ধে মামলা করেন শচীন। সংস্থা ক্ষমা চাওয়ার ফলে শচীন এখন সেই মামলাটি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Post a Comment