প্র্যাকটিসে ফিরতে পারে টিম বিরাট - The News Lion

প্র্যাকটিসে ফিরতে পারে টিম বিরাট




সেতু নিউজঃ      করোনার ফলে লকডাউনে বন্ধ সবকিছু। স্তব্ধ ক্রীড়াঙ্গন। ক্রিকেট ও তার ব্যতিক্রম নয়। ২০২০ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার জন্য শেষবার অনুশীলনে নেমেছিল বিরাটরা । বৃষ্টি ও করোনার কারণে সেই সিরিজের একটি ম্যাচও হয়নি।




তারপর থেকে চলছে টানা লকডাউন‌। প্রায় দু’মাস গৃহবন্দি অবস্থাতেই কাটছে ক্রিকেটারদের। তবে এবার সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই মাঠে অনুশীলনে নামতে পারে ভারতীয় দল। তবে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বাদ দিয়েই প্র্যাকটিস করতে হবে দলকে।



বিসিসিআইয়ের তরফে এখন ও সরকারিভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানান, চতুর্থ দফায় যদি কেন্দ্র ও রাজ্যগুলি আরও বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করে, তাহলে আগামী সপ্তাহ থেকেই মাঠে নামবেন ক্রিকেটাররা। কিন্তু অধিনায়ক কোহলি এবং তাঁর  রোহিত আদৌ দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।




 কারণ উভয়ই মুম্বইয়ের বাসিন্দা। করোনায় সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রের।দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন শিথিল হলে অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা। আপাতত হয়তো শরীরচর্চামূলক প্রশিক্ষণে বেশি জোর দেওয়া হবে। তবে নানা বাধানিষেধ জারি থাকায় কোহলি আর রোহিতকে হয়তো এখনই মাঠে দেখা যাবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.