বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান - The News Lion

বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান





সেতু নেউজ :     শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের উপকূল দিয়ে অতিক্রম করছে। এটি আজ বুধবার বিকাল ৪টা থেকে সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের উপ-পরিচালক কাওছার পারভীন বলেন, বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে বাংলাদেশে আঘাত হানবে বলে জানিয়েছিলাম। ইতিমধ্যে এটি বাংলাদেশ অতিক্রম করা শুরু করে দিয়েছে। এটি দেশের সুন্দরবন উপকূল দিয়ে ঢুকেছে। এটি অতিক্রম করতে চারঘণ্টা লাগতে পারে।






আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। এটি বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে সাতক্ষীরা ও খুলনা অঞ্চল অতিক্রম করতে পারে।
এর আগে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আম্পানের প্রভাবে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারো থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।




আবহাওয়া দফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান বঙ্গোপসাগরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি আজ দুপুর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার, কক্সবাজার উপকূল থেকে ৪৭০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৯০ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এ কারণে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.