আমফান ভয়াবহ মুহূর্ত
দুপুর আড়াইটে থেকেই শুরু ঘূর্ণিঝড় আমফানের স্থলভূমিতে ঢোকার প্রক্রিয়া। হাওয়া অফিসের পূর্বাভাস মতো, ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিমি বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে সুন্দরবনে।
যার ফলে ব্যাপক ধ্বংসলীলা চলতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দিঘায় শুরু হয়ে গিয়েছে তান্ডব। প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে সেখানে।পাশাপাশি জানা যাচ্ছে, দিঘা থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ৯০ কিলোমিটার।
কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দূরে রয়েছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
Post a Comment