ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন লন্ডভন্ড দশা দিঘার - The News Lion

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন লন্ডভন্ড দশা দিঘার



বাংলায় ঢুকে পড়ল আমফান। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড দশা এখন দিঘার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ আমফানের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।




 ঘণ্টা চারেক ধরে চলবে এই প্রক্রিয়া। ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড় বইছে উপকূলে। দিঘায় প্রবল ঝড় চলছে। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গিয়েছে।




 ঝড়ের তাণ্ডবে ভয়াল রূপ ধারণ করেছে দিঘার সমুদ্র। সৈকতের গার্ডওয়াল টপকে ঢেউ উঠে আসছে রাস্তায়। ঝড়ের সঙ্গেই চলছে তুমুল বৃষ্টি। অন্যদিকে কাকদ্বীপে ঘণ্টায় ১৬৭ কিমি বেগে ঝড় বইছে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.