ঝটপট বানিয়ে নিন ব্রেড এগ মিক্স পোলাও - The News Lion

ঝটপট বানিয়ে নিন ব্রেড এগ মিক্স পোলাও



উপকরণ:

৮পিস স্লাইস ব্রেড
১টি মিহি পেয়াজ কুচি
২টেবিল চামচ গাজর কুচি
২টেবিল চামচ বিন কুচি
সামান্য কাজুবাদাম
সামান্য কিসমিস
সামান্য গোল মরিচ গুঁড়ো
২টি ডিম
স্বাদ মতো নুন
৪-৫টেবিল চামচ তেল



প্রণালি:
ব্রেড গুলো ছোট টুকরো করে নিতে হবে। কড়াইতে ২টেবিল চামচ তেল গরম করে ডিমের ঝুরো বানিয়ে তুলে নিতে হবে ‌


এবার বাকি তেল দিয়ে মিডিয়াম আঁচে কাজুবাদাম ভেজে তুলে নিতে হবে। এখন পেয়াজ কুচি, গাজর কুচি,বিন কুচি দিয়ে ভেজে নুন দিতে হবে।


সবজি গুলো ভাজা হয়ে গেলে ব্রেড টুকরো দিয়ে নেড়েচেড়ে কাজুবাদাম, কিসমিস মিশিয়ে নিতে হবে।


একটু রঙ ধরে আসলে ডিম ঝুরো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়ে ঝরঝরে করে নামিয়ে নিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.