বিরল প্রজাতির “টাইগার মাছ”
বরগুনা জেলার বিষখালী নদীতে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ। নদীতে মাছ ধরার এক পর্যায়ে এক জেলের জালে ধরা পড়ে এই বিরল প্রজাতির মাছটি। এই মাছটি ওজন প্রায় ১ কেজি।
স্থানীয়রা জানান, বিষখালী নদীতে জেলেরা নিয়মিতই মাছ ধরে থাকেন। অনেকেই এই মাছ ধরার উপর নির্ভরশীল। তাদের জালে যে মাছটি ধরা পড়েছে সেটি আমরা আগে কখনও দেখেনি। এই মাছটি দেখার জন্য অনেক মানুষ ভীড় করছেন। জানা যায়, জেলেরা এই মাছটিকে “টাইগার মাছ” নামে ডাকছেন। তবে এই মাছটির আসল নাম হল ‘সাকার মাউথ ক্যাটফিস’ যা সচরাচর দেখতে পাওয়া যায় না। এই মাছের শরীরে কালো ও বাদামি রঙের ছোট ছোট দাগ রয়েছে।
এই মাছগুলো সাধারণত একুরিয়ামে রাখা হয় শোভা বর্ধনের জন্য। বরগুনার বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, আমারা ইতিমধ্যে মাছটি দেখেছি। জেলেদের জালে যে মাছটি ধরা পড়েছে এটি মূলত বিদেশি প্রজাতির মাছ।
Post a Comment