আনলক দেশের প্রথম ধাপে ছাড় মিলল না মেট্রোতে
আগামী কাল থেকে শুরু লকডাউন ৫।আর এই লকডাউন ৫ এ ধীরে ধীরে আনলক করা হছে দেশ। স্কিন্তু তবুও আনলক দেশের প্রথম ধাপে ছাড় মিলল না মেট্রোতে। শনিবার কেন্দ্রের গাইডলাইন বলছে, এখনই দেশে মেট্রো রেল চলাচলের অনুমতি মিলছে না। পরে পরিস্থিতি বিবেচনা করে দিনক্ষণ ঠিক করে চালু করা হবে মেট্রো। তবে শুধু মেট্রোরেল না, দেশ আনলক হলেও এখনই রিস্ক নিয়ে কাজ করতে চাইছে না কেন্দ্র। স্কুল, কলেজ সহ কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট এখনই খোলা হচ্ছে না বলে জানানো হয়েছে।
মেট্রোর পাশপাশি বন্ধ থাকছে আন্তর্জাতিক রুটের সব বিমান। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রকের অণুমোদন থাকলেই সেই বিমান উড়বে। একই সঙ্গে বন্ধ থাকছে সিনেমা হল, জিম, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, হল বা এই ধরনের জায়গা। ১ জুন থেকে দেশ কোন পথে চলবে সেই সম্পর্কে গাউড লাইন প্রকাশ করেছে কেন্দ্র।
বর্তমান পর্যায়ে আনলক ১ -এ অর্থনীতির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানাচ্ছে গাইডলাইন। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শের পরেই এই নতুন গাইডলাইন জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। লকডাউন ৫ এ কন্টেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকায় ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট ৮ তারিখের পর খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এর নির্যাস হল, লকডাউন ৫ মূলত জারি থাকছে কনটেনমেন্ট এলাকার জন্যই।
Post a Comment