মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ - The News Lion

মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ




ঢাকা প্রতিনিধিঃ        বাংলাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন।

এরপর সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।




এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৫. ২২ শতাংশ, বরিশাল বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯  দিনাজপুর  বোর্ডে ৮২. ৭৩ শতাংশ, ময়মনসিংহ ৮০.১৩ শতাংশ, রাজশাহী ৯০.৭০ শতাংশ।




নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী। যার মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।

মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। এর মধ্যে ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।




ফল পেতে SSC স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানান, এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় প্রেরণের পাশাপাশি ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেসেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে।  পাশাপাশি ফেইসবুকে লাইভ করা হবে।  কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন।  বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.