চাঞ্চল্যকর স্বীকারোক্তি তপসির - The News Lion

চাঞ্চল্যকর স্বীকারোক্তি তপসির




 তপসি পন্নুর ব্যক্তিত্ব আকর্ষণীয়। যেকোনও বিষয় যেভাবে সরাসরি মন্তব্য রাখেন তপসি, তার ভক্তরা তা বেশ পছন্দ করেন। সম্পর্কের কথাও যেকোনও সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়েছেন। সেই বিশেষ ব্যক্তির নাম প্রকাশ না করলেও তিনি জানিয়েছেন যে তিনি সম্পর্কের রয়েছেন।  সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তপসি জানান, পেশায় একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন।




বেশ কিছুদিন ধরেই বলিউডে গুঞ্জন ছিল যে একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গেই সম্পর্কে রয়েছেন তপসি। এবার সে কথা নিজেই স্বীকার করলেন নিলেন ‘থাপ্পড়’ ছবির অভিনেত্রী। তাই খবরটা যে সত্যিই তার উপর শিলমোহর বসে গিয়েছে। যদিও সেই বিশেষ ব্যক্তির নাম বলেননি তিনি।  কানাঘুষো শোনা যায়, ডেনমার্কের বাসিন্দা মেথিয়াস বো-এর সঙ্গে সম্পর্কে আছেন তপসি। সাক্ষাৎকারটিতে তপসি পন্নু বলেন, “আমি কারোর থেকে কিছু লুকোতে চাই না।





আমার জীবনে কেউ রয়েছে সে কথা তো আমি গর্বের সঙ্গেই বলব। কিন্তু আমি চাইনা আমার প্রেমের সম্পর্ক নিয়েই শুধু কথা হোক এবং তা নিয়ে খবরের শিরোনাম হোক। আমি সম্পর্ক নিয়ে কথা বললাম আর সেটাই মূল হয়ে দাঁড়ালো! তাহলে বুঝতে হয় যে আমার এত দিনের কাজ ও পরিশ্রম বৃথা। সবকিছুর আগে আমার কাজের কথা টাই আসল।” তবেই সম্পর্কের কথা অনায়াসে স্বীকার করে নিয়েছেন তপসি পন্নু।   




 তিনি বলছেন, “হ্যাঁ আমি একজনের সঙ্গে সম্পর্কে রয়েছি। আমার বাড়ির লোকেরাও বিষয়টি জানেন এবং মেনেও নিয়েছেন। কারণ আমার কাছে আমার পরিবারের সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। মা, বাবা, বোনের সম্মতি ছাড়া আমার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না।”  প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তপসি পন্নু অভিনীত ছবি থাপ্পড়। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে সেই ছবি আর দেখার সুযোগ পায়নি দর্শকরা। অবশেষে সপ্তাহ খানেক আগে অ্যামাজন প্রাইম প্লাটফর্মে সেই ছবিটি মুক্তি পায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.