প্রথম হানাতেই বিরাট থাই কিক খেল করোনা - The News Lion

প্রথম হানাতেই বিরাট থাই কিক খেল করোনা




যেভাবে একজন মুয়াই থাই (থাই কিক বক্সার) প্রতিপক্ষের পাঁজরে লাথি মেরে চিড় ধরায়, তেমনই আঘাত পেয়েছে করোনা। থাইল্যান্ডে শূন্যে নেমে গেছে মৃতের সংখ্যা।  সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক পর্যটনের দেশ থাইল্যান্ড আপাতত করোনার মৃত্যু এড়িয়েছে। গত ৬৫ দিনে এই দেশ কোভিড-১৯ রোগীর সংখ্যা শূন্যে নামিয়ে ফেলেছে। এই সফলতা ধরে রাখতেই হবে। এমনই বলছেন বিশেষজ্ঞরা।




এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সতর্কবার্তা দিয়ে বলেছে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় করোনা ভয়াবহ হামলা চলাতে তৈরি। ইতিমধ্যে এই অঞ্চলের ভারতে সর্বাধিক মৃত।  ওয়ার্ল্ডোমিটারের হিসেবে ভারতে মৃতের সংখ্যা বুধবার পর্যন্ত ২,৪৪০ জন, আক্রান্ত ৭৫ হাজারের বেশি। এর পরেই পাকিস্তান, সেখানে মৃত ৭৩৭ জন। বাংলাদেশে সর্বাধিক সংক্রমণ রয়েছে, মৃত ২৬৯ জন। ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, থাইল্যান্ডে আক্রান্ত ৩ হাজারের বেশি। মৃত ৫৬ জন। গত দু মাসের বেশি সময়ে করোনার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়েছে থাই সরকার।



 কিন্তু গত দু’দিনে থাইল্যান্ডে কোনও নতুন করোনা রোগী ধরা পড়েনি। মৃত্যু হয়নি। রিপোর্টে বলা হয়েছে, গত মার্চে এই দেশে ধরা পড়ে করোনা রোগী। মে মাসে এসে করোনায় মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আনল থাই সরকার। থাইল্যান্ডে দশ দিন হলো সামাজিক দূরত্বের কড়াকড়ি তুলে নিয়েছে সরকার। রেস্তোরাঁ, বার, পার্কে সীমিত সংখ্যক প্রবেশাধিকার চালু। হু আশঙ্কা করছে এর পরেই হয়ত ফের করোনা সংক্রমণ ছড়াতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.