কৃত্রিমভাবে তৈরি করোনা, বিস্ফোরক দাবি ভারতের - The News Lion

কৃত্রিমভাবে তৈরি করোনা, বিস্ফোরক দাবি ভারতের




করোনা নিয়ে রীতিমত বিতর্ক রয়েছে বিশ্ব জুড়ে। চিনের দাবি উহানের মাছের বাজার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। আবার অনেকের দাবি, উহানের ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছে ভাইরাস। আমেরিকা এমন দাবি আগেই করেছে। তবে এবার এই দাবি করল ভারত।  ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি বলেন, ”এই ভাইরাস প্রকৃতির তৈরি নয়, কৃত্রিম ভাবে তৈরি। তাই আমাদের করোনা ভাইরাসের সঙ্গে বাঁচতে শিখতে হবে।” বিশ্বের একাধিক দেশ এর ভ্যাক্সিন তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি। 




এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের করোনাকে সঙ্গে নিয়ে বাঁচতে শেখাটা খুব দরকার। কারণ এই ভাইরাস প্রাকৃতিক নয়, এটা আর্টিফিশিয়াল ভাইরাস।’  ভারত সরকারের তরফে এই ধরনের মন্তব্য এই প্রথমবার করা হল। এর আগে আমেরিকা, জার্মানি, ফ্রান্স এই ধরনের দাবি করেছে। তারাই ভাইরাসের জন্য উহানের ল্যাবকেই দাবি করেছে।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা মার্কিন সচিব মাইক পম্পেও, উভয় একাধিকবার এই দাবি করেছেন। এমনকি এই ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে ওয়াশিংটন।   





 ট্রাম্প আগেই বলেছেন যে তিনি সব দেখেছেন, কিন্তু বলতে পারছেন না। এবার মাইক পম্পেও পরে বলেন, উহানের ল্যাবরেটরি থেকেই যে করোনা ভাইরাস ছড়িয়েছে সে ব্যাপারে নাকি প্রচুর প্রমাণ রয়েছে আমেরিকার হাতে।   এক সংবাদ মাধ্যমকে সাক্ষাত্কার দিতে গিয়ে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও বলেন, ওমানের ল্যাবরেটরি থেকেই যে এই মহামারী উৎপত্তি সে ব্যাপারে অজস্র প্রমাণ রয়েছে।  তবে কি চিন ইচ্ছাকৃতভাবে এই ভাইরাস ছড়িয়েছে? না এ ব্যাপারে মুখ খুলতে নারাজ তিনি।




 আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিস এর আগে একটি বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে, করোনাভাইরাস মানুষের তৈরি নয় কিংবা জেনেটিকালি মডিফায়েড নয়। যদিও ওই গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে কোনও প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে নাকি উহানের ল্যাবরেটরি থেকে তা জানার চেষ্টা করবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.