ফের লকডাউন শিথিল নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক - The News Lion

ফের লকডাউন শিথিল নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠক





মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় লকডাউনের ভবিষ্যৎ কী হবে সম্ভবত আজই তা ঠিক হয়ে যাবে। এর আগে চারবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  করোনা মেকাাবিলায় দেশজুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। এই পরিস্থিতিতে সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।




এই ভিডিও বৈঠকেই চূড়ান্ত হতে পারে লকডাউনের ভবিষ্যৎ। রবিবারই রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব।  অর্থনীতির হাল ফেরাতে রাজ্যগুলিকে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে বলেছেন তিনি। লকডাউন চলাকালীন বা তার পরবর্তী ক্ষেত্রে কীভাবে রাজ্যগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু করা যেতে পারে সোমবারের বৈঠকে সেই বিষয়গুলি নিয়েই আলোচনা হবে। 





মুখ্যমন্ত্রীদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষেই মত দিয়েছেন অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী। একসঙ্গে সব সেক্টরগুল চালু করে দিলে করোনার সংক্রমণ মারাত্মভাবে বেড়ে যেতে পারে বলে আগেই আশঙ্কাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সবার মতামত নিয়েই তাই এব্যাপারে সিদ্ধান্ত নিতে আগ্রহী কেন্দ্রীয় সরকার।




 লকডাউন উঠে গেলেও আমজনতার দৈনন্দিন চলা-ফেরায় বেশ কিছু বদল আনা উচিত বলে মত বিশেষজ্ঞদের। এখনও বেশ কিছুদিন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে চলাফেরা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  প্রথম দফার লকডাউন শেষের পর থেকেই সরকার ধীরে ধীরে অর্থনৈতক কর্মকাণ্ড শুরু করতে তৎপরতা নেয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.