ডিম থেকে সদ্য ফুটে বের হয়েছে চার পায়ের এক আজব মুরগির ছানা
বিশ্বে কত কিছুই না বিস্ময়কর ও আজব জিনিস দেখতে পাওয়া যায়। এমনি একটি বিস্ময়কর ও আজব ঘটনা ঘটেছে খাগড়াছড়ি জেলার পানছড়িতে। ডিম থেকে সদ্য ফুটে বের হয়েছে চার পায়ের এক আজব মুরগির ছানা।
চার পা হলেও তার চলাফেরায় হচ্ছে না কোন সমস্যা। চার পা দিয়েই ছানাটি মায়ের সঙ্গে দিব্যি দৌড়ে বেড়াচ্ছে বাড়ীর আঙিনার এপার থেকে ওপার। লোকমুখে জানাজানি হলে এই আজব মুরগীর ছানাটি দেখার জন্য ছুটে আসছে দর্শনার্থীরা।
খবর পেয়ে সরেজমিনে উপজেলার ইসলামপুর গ্রামের দেলোয়ারের বাড়িতে গেলে দেখা মিলবে মুরগীর ছানাটির। এ ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার রং মালার সঙ্গে কথা বলতে বলেন। জানা যায়, দেলোয়ারের সহধর্মিনীর নাম সালমা হলেও সে রং মালা নামেই পরিচিত। রং মালা জানায়, মুরগীটি ১০টি ডিম নিয়ে তা বসলে গত শনিবার ডিম থেকে ৭টি ছানা ফুটে। প্রথম দুদিন কিছুই বুঝিনি। হঠাৎ দুদিন পরে নজরে পড়ে ছানাটির চারটি পা।
Post a Comment