দুই মুখ ও তিন চোখ বিশিষ্ট বাছুর
সকালে ঠাকুরগাঁও সদরের জামালপুর ইউনিয়নের রামপুর গ্রামে শামসুল হকের বাড়িতে জন্ম নিল দুই মুখ ও তিন চোখ বিশিষ্ট বাছুর। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ২৬ মে। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বাছুরটিকে দেখতে সকাল থেকে উৎসুক লোকজন ভীড় করছেন।তবে বাছুরটি জন্মের পর থেকে এখন পর্যন্ত সুস্থ আছে।
গাভীর মালিক শামসুল হক বলেন, আমি দীর্ঘদিন বাড়িতে গরু পালন করে আসছি। কিন্তু এই ধরণের ঘটনা এই প্রথম। গাভীটি এর আগে আরও বাচ্চা প্রসব করেছে। শামসুল হক আরও বলেন, আজ গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বেরিয়ে আসে।
বাছুরটির দুটি মুখ, দুটি কান, তিনটি চোখ ও চারটি পা রয়েছে। আর বাছুরটি এখনো বেঁচে রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ঘটনাটি সত্য, আমার ইউনিয়নের শামসুল হকের গাভীর এমন বাছুর হয়েছে।
Post a Comment