তামাকজাত কোম্পানি তৈরি করোনার ভ্যাকসিন মানব শরীরে ট্রায়ালের জন্য প্রস্তুত
সেতু নিউজঃ বিশ্বের অন্যতম বড় তামাকজাত কোম্পানির করোনার ভ্যাকসিন মানব শরীরে ট্রায়ালের জন্য তৈরি । এমনই জানিয়েছে লন্ডনে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোবাকো। ল্যাবে পরীক্ষার জন্য তাদের তৈরি ভ্যাকসিন প্রস্তুত বলে জানানো হয়েছে। উল্লেখ্য ব্রিটিশ আমেরিকান টোবাকো বিশ্বের দ্বিতীয় স্থানে থাকা সিগারেট প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থার হাত দিয়ে ফুসফুসের রোগের অন্যতম কারণ উৎপাদন হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ধূমপান করোনা ভাইরাস শরীরে ডেকে আনার আশঙ্কা অনেকাংশে বাড়িয়ে দেয়।
শুক্রবার ব্রিটিশ আমেরিকান টোবাকো জানিয়েছে পরীক্ষামূলক ভাবে তারা তৈরি করেছে করোনার ভ্যাকসিন। শুধু মানব শরীরে ট্রায়াল বাকি। এর আগের পরীক্ষাগুলিতে ভ্যাকসিন থেকে সদর্থক উত্তরই পাওয়া গিয়েছে বলে দাবি এই সংস্থার। ব্রিটিশ আমেরিকান টোবাকো সংস্থা জানাচ্ছে ক্লিনিকাল ট্রায়ালের জন্য টাকা যোগাড় করছেন তাঁরা। জুনের শুরুতেই ট্রায়ালের ব্যবস্থা করা হবে। এদিকে, আগামী জুন মাসেই মানব শরীরে করোনা ভ্যাকসিন ট্রায়ালে ফলাফল বেরোবে। যদি সফল হয় ট্রায়াল তবে সেই মাসেই ভ্যাকসিন তৈরির কাজ শুরু করবে নামকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ভ্যাকসিন তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। নিজেদের লভ্যাংশ না রেখেই প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করবে এই কোম্পানি বলে সূত্রের খবর। গত সপ্তাহেই মানব শরীরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হয়েছে। করোনা ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ChAdOx1 nCoV-19। জুন মাসের মাঝামাঝি এই ভ্যাকসিনটি বেরোবে বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন অত্যন্ত মানবিক সিদ্ধান্ত। আগামী সপ্তাহেই এই চুক্তি চূড়ান্ত হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা দুজনেই জানিয়েছে এই উদ্যোগে কেউই লাভ করবেন না। শুধুমাত্র উৎপাদন ও বন্টনের জন্য যে খরচ, তা নেওয়া হবে।
Post a Comment