করোনা সংক্রমণ বাড়ার জন্য ফের রেলকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী - The News Lion

করোনা সংক্রমণ বাড়ার জন্য ফের রেলকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী




করোনা সংক্রমণ বাড়ার জন্য ফের রেলকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। কটাক্ষের সুরে রেলকে তাঁর প্রশ্ন, আপনারা শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাচ্ছেন না করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পাঠানো নিয়ে রেলের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।





  সেদিন নবান্নে ক্ষুব্ধ মমতা বলেছিলেন, “আমাকে রাজনৈতিকভাবে সমস্যা ফেলতে গিয়ে বাংলার সর্বনাশ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।” কিন্তু তাঁর কথা কর্ণপাত করেনি রেল। উল্টে বিজেপি বাংলার পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য মমতাকেই দায়ী করেছে।




 শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছেন, “কেন্দ্রীয় সরকার বলছে, মন্দির-মসজিদ-গুরুদ্বারে জমায়েত করতে বারণ করছে ভাইরাস ছড়াবে বলে। আর এদিকে নিজেরা কী করছে। ট্রেনে গাদাগাদি করে লোক আনছে। তিনটে আসনেই লোক বসাচ্ছে। ট্রেনের মেঝেতে বসিয়েও লোক আনছে। স্বাস্থ্য সচেতনতার কিছু নেই! ট্রেনে জল নেই, খাবার নেই। এইভাবে শ্রমিক ও তাঁর পরিজনরা তো অসুস্থ হয়ে পড়বে। অনেকে মারাও যাচ্ছেন।”  তাঁর প্রশ্ন, “বাংলায় সংক্রমণ বাড়লে কেন্দ্রীয় সরকার তার দায় নেবে তো?”
“শ্রমিক স্পেশ্যাল কেন বেশি করে চালানো হচ্ছে না, কেন বগি বাড়ানো হচ্ছে না?” প্রশ্ন তুলেছেন মমতা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.